উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের হত্যা মামলা রয়েছে
উত্তরা পশ্চিম থানার ওসি জানিয়েছেন, বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে।
- রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ।
- পুলিশের ভাষ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা তাঁর বিরুদ্ধে রয়েছে।
- তাঁর বিরুদ্ধে আইনগত বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।