নবান্নে কালাইয়ের পাঁচশিরা বাজারে শতবর্ষী মাছের মেলা; ২৫ কেজির কাতল ৪০ হাজার টাকায় বিক্রি
ঘন কুয়াশা উপেক্ষা করে ভোর থেকে মেলায় ভিড় করেছেন ২৫–৩০ গ্রামের মানুষ; আয়োজকেরা দেড় থেকে দুই কোটি টাকার বেচাকেনা আশা করছেন।
- অগ্রহায়ণের তৃতীয় দিনে প্রতিবছর বসে এই মেলা, স্থানীয়রা বলেন ‘জামাই মেলা’।
- ২৫ কেজির কাতল ৪০ হাজার এবং ২০ কেজির রুই ১৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।
- মেলার ইজারাদার দেড় থেকে দুই কোটি, জেলা মৎস্য কর্মকর্তা অন্তত এক কোটি টাকার বেচাকেনার কথা বলেছেন।