গাইবান্ধার ফুলছড়িতে শুকনো মৌসুমেও যমুনার ভাঙন, জিওব্যাগসহ ৫০ ফুট এলাকা বিলীন
উড়িয়া ইউনিয়নের কাটাদ্বারা, রতনপুর ও বানিয়াপাড়ায় ভাঙন বেড়েছে; স্থানীয়দের অভিযোগ, প্রস্তুত থাকা জিওব্যাগ দ্রুত ফেলা হচ্ছে না।
- কাটাদ্বারা খেয়াঘাট এলাকায় হঠাৎ ভাঙনে জিওব্যাগসহ অন্তত ৫০ ফুট এলাকা নদীতে বিলীন হয়েছে।
- বসতভিটা ও ফসলি জমি হারানোর শঙ্কায় রয়েছেন নদীপাড়ের মানুষ।
- পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ২৩৪ কোটি টাকার প্রকল্পের জিওব্যাগ টাস্কফোর্সের গণনা শেষে ফেলা হবে।