রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণে চারজন আহত, মোহাম্মদপুরে ট্রাকে আগুন; একজন আটক
বুধবার সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে বিস্ফোরণ ঘটে; পুলিশ বিস্ফোরণ ঘটানো ব্যক্তিদের শনাক্তে কাজ করছে।
- খিলগাঁওয়ে চা দোকানি নারী গুরুতর আহত, শেরেবাংলা নগরে হাসপাতালের সামনে আহত আরও তিনজন।
- শ্যামপুরের দোলাইরপাড়ে বাস কাউন্টারের সামনে দুটি ককটেল ফাটে; একজনকে আটক করা হয়েছে।
- মোহাম্মদপুরে ট্রাকস্ট্যান্ডে পার্ক করা একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।