বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো: বোয়েসেল পেল ১ হাজার ১০৩ জনের চাহিদাপত্র
১০ হাজার কর্মী পাঠানোর সরকারি উদ্যোগের অংশ হিসেবে নতুন করে ৫৩৫ জনের চাহিদাপত্র এসেছে; মাস শেষে কর্মী পাঠানো শুরু হতে পারে।
- নতুন ৫৩৫ জন ও আগের ৫৬৮ জন মিলিয়ে মোট চাহিদা ১ হাজার ১০৩ জনের।
- ৩০০ জনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন, ৭০ জনের কলিং ভিসা মিলেছে।
- অনলাইন লটারিতে প্রাথমিক প্রার্থী বাছাই করা হচ্ছে।