গোদাগাড়ীর ১৮ হাজার ৩৯০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক রবি মৌসুমে বিনামূল্যে পাচ্ছেন বীজ ও সার
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে এই সহায়তা বিতরণের উদ্বোধন করা হয়েছে।
- সরিষা, মসুর, খেসারি ও অড়হর চাষের জন্য বীজ দেওয়া হবে।
- বীজের পাশাপাশি ডিএপি ও এমওপি সারও পাবেন প্রত্যেক কৃষক।
- ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় পর্যায়ক্রমে বিতরণ চলবে।