সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬

গাজীপুরে পরিবেশ দূষণের প্রভাব নিয়ে নীতি সংলাপ অনুষ্ঠিত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের স্বাস্থ্য নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত হয়।

গাজীপুরের পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় এক দিনব্যাপী নীতি সংলাপ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর, সোমবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এই সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সংলাপের মূল উদ্দেশ্য ছিল শিশুদের স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যতের ওপর পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব চিহ্নিত করা এবং গাজীপুর নগরীকে দূষণমুক্ত রাখার উপায় নিয়ে আলোচনা করা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম। শুরুতে শিশু ফোরামের প্রতিনিধিরা অতিথিদের হাতে বৃক্ষের চারা তুলে দিয়ে পরিবেশ রক্ষার বার্তা দেন। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ও প্রক্টর ড. মোহাম্মদ সাইফুল আলম। তিনি পরিবেশ দূষণের বিভিন্ন কারণ, শিশুদের ওপর এর প্রভাব এবং দূষণ প্রতিরোধে কী কী করণীয়, তা নিয়ে বিস্তারিত তথ্যভিত্তিক উপস্থাপনা করেন। এরপর প্যানেল আলোচনা এবং উন্মুক্ত আলোচনা পরিচালিত হয়, যেখানে বিভিন্ন অংশগ্রহণকারীরা তাদের মতামত ও পরামর্শ ব্যক্ত করেন। এই আলোচনায় গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া গাজীপুরের পরিবেশ সমস্যা সমাধানে ব্যক্তি পর্যায়ে আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "ব্যক্তি পর্যায়ে সৃষ্ট আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সামষ্টিক দূষণ অনেকাংশে রোধ করা সম্ভব।" প্রধান অতিথি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বায়ুদূষণ রোধে পর্যাপ্ত বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তার বক্তব্য অনুযায়ী, "বায়ুদূষণ রোধে পর্যাপ্ত বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।" সংলাপের শেষ পর্যায়ে তিনিই নীতি বিষয়ক আলোচনা ও পর্যবেক্ষণ শেষে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে দূষণমুক্ত ও নিমর্ল নগরী গড়ে তোলার লক্ষ্যে নানা কার্যক্রমের অঙ্গীকার ব্যক্ত করেন।