রাজশাহীতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
শুক্রবার রাজশাহী সার্কিট হাউসে আবদুল বারির সঙ্গে সাক্ষাৎ করেন মাহফুজুর রহমান রিটন।
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবদুল বারি, এমপি, সম্প্রতি রাজশাহী সফর করেন। তাঁর আগমন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এই সাক্ষাৎ শুক্রবার রাজশাহী সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতে মাহফুজুর রহমান রিটন ফুল দিয়ে প্রতিমন্ত্রী আবদুল বারিকে শুভেচ্ছা জানান।
এ সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া, রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী এবং রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এবং অন্যান্য ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন।