← Back

গোদাগাড়ীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

গোদাগাড়ীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
ছবিঃ প্রতিবন্ধীদের মাঝে চেয়ার বিতরণ করেন ইউএনও ফয়সাল আহমেদ।

 

রাজশাহী, ১৩ আগস্ট ২০২৫ : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় সকল প্রতিবন্ধী ব্যক্তির মাঝে চলাচলের জন্য হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। এ সময় তিনি বলেন, “প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন ও স্বনির্ভরতা নিশ্চিত করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। হুইলচেয়ার বিতরণ এরই ধারাবাহিক অংশ।”

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ উদ্যোগের মাধ্যমে চলাচলে প্রতিবন্ধীরা আরও স্বাচ্ছন্দ্য ও স্বাধীনতা ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে।

মো: ইসমাঈল হোসেন
রাজশাহী

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন