← Back

টানা বৃদ্ধির পর দেশে স্বর্ণের দাম কমলো

রোববার থেকে নতুন দর কার্যকর করবে বাজুস

নিজস্ব প্রতিবেদক
সোনার দাম সমন্বয় করেছে বাজুস
ছবিঃ সোনার দাম সমন্বয় করেছে বাজুস
টানা তিন দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি নতুন দর ঘোষণা করেছে, যা আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, দেশের বাজারে খাঁটি স্বর্ণের (টেজাবি) দাম কমায় নতুন সমন্বয় করা হয়েছে। এ অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের ভরি (১১.৬৬৪ গ্রাম) প্রতি দাম ১ হাজার ৮৯০ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকায়।

একই সঙ্গে ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং ঐতিহ্যবাহী স্বর্ণের ভরি ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি নিয়ম অনুযায়ী ক্রেতাদের ঘোষিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মেকিং চার্জ দিতে হবে। তবে ডিজাইন ও মান অনুযায়ী মেকিং চার্জ ভিন্ন হতে পারে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল।

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন