হোয়াইট হাউসে শীর্ষ সম্মেলনে ট্রাম্প-শির বৈঠক
২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন-চীনা প্রেসিডেন্টের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।
আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের জন্য ইতোমধ্যে হোয়াইট হাউসে একটি নতুন হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে। বৈঠকটিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে কূটনৈতিক জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
এই শীর্ষ বৈঠকে আলোচনার প্রধান বিষয়গুলো বলাবাহুল্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ইরান যুদ্ধ ও বাণিজ্যযুদ্ধ। যুক্তরাষ্ট্র ও চীন বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতায় রয়েছে, যা বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রধান্য পাচ্ছে। এছাড়াও, ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক থেকে বড় কোনো রাজনৈতিক চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। বরং আপেক্ষিক বিরতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর বেশি জোর দেওয়া হতে পারে। এক বিশ্লেষক জোনাথন সিন বলেন, "এই বৈঠক থেকে খুব বেশি কিছু অর্জিত হবে বলে মনে হয় না; এটি মূলত মে মাসের বেইজিং সফরেরই একটি পুনরাবৃত্তি মাত্র।"
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে, তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রায় সবকিছু নিয়েই আলোচনা করবেন।
আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে শেনজেনে এপেক ফোরাম এবং মিয়ামিতে জি-২০ সম্মেলনে দুই নেতার আরও বৈঠকের সম্ভাবনা রয়েছে।