ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে। রোববার দলের দপ্তর সম্পাদক মুনির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুনর্গঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদির ভুঁইয়া জুয়েলকে এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আনম সাইফুল ইসলামকে।
গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠনের পর এবার দক্ষিণের কমিটি পুনর্গঠিত হলো। উত্তরের কমিটিতে আহ্বায়ক হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।
এ দিকে যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্যসচিব করা হয়েছে। রোববার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপাতত এই আংশিক কমিটি গঠন করা হয়েছে; পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।