রাজশাহীর মোহনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়। এর আগে সকাল ১০টায় কেশরহাট পৌরসভা বিএনপির আয়োজনে দিবসটি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। সভায় উপজেলার কৃষি, মৎস্য, যুব উন্নয়ন ও সমাজসেবা কর্মকর্তারা, মোহনপুর থানার ওসি আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুর আর রশিদ ও সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো ও সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন।
দিবসটি উপলক্ষে শনিবার সারা দেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি তফসিলি ব্যাংকও এদিন বন্ধ ছিল। মোহনপুরের আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হয়।