← Back

হাত ধরা নিয়ে বিভ্রান্তি দূর করলেন জাকসুর যুগ্ম সাধারণ সম্পাদক মেঘলা

আকস্মিক ঘটনার ব্যাখ্যা দিয়ে সমালোচকদের প্রতি সংযমী প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক
আয়েশা সিদ্দিকা মেঘলার ফেসবুক পোস্ট থেকে
ছবিঃ আয়েশা সিদ্দিকা মেঘলার ফেসবুক পোস্ট থেকে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা বলেছেন, নির্বাচনী ফলাফল ঘোষণার পর ছবি তোলার সময় ভাইস প্রেসিডেন্ট আব্দুর রশিদ জিতুর সঙ্গে তার হাত ধরা সম্পূর্ণ কাকতালীয় ও মুহূর্তের একটি ঘটনা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব সমালোচনা চলছে, সেগুলোকে তিনি ভিত্তিহীন দাবি করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যাখ্যা দিয়েছেন। জাকসুর ফলাফল ঘোষণার পর ছবি তোলার সময় ভাইস প্রেসিডেন্ট আব্দুর রশিদ জিতুর সঙ্গে তার হাত ধরা নিয়ে বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়লে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

মেঘলা লিখেছেন, “গতকাল জাকসুর ফলাফল ঘোষণার পরপরই সবাই বিজয়ী প্রথম চারজনের ছবি তুলছিল। তখন আমরা চারজন হাত তুলেছিলাম। ঐক্যবদ্ধ ছবির জন্য ভিপি, জিএস, এজিএস (পুরুষ) নিজেদের হাত ধরেন। কো-ইন্সিডেন্স হিসেবে ভিপি আব্দুর রশিদ জিতু ভাই তখন আমার পাশে থাকায় আনইন্টেনশনালি আমার হাত ধরেন। আমি হাত সরিয়ে নিই এবং তিনি আর ধরেননি। পুরো ঘটনাটিই মুহূর্তের মধ্যে ঘটে যায়।”

তিনি আরও বলেন, “যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন তারা আমার ব্যক্তিত্ব, রুচিবোধ এবং শালীনতার ব্যাপারে অবগত আছেন। আর যারা আমাকে না জেনে মিথ্যাচার ও কটু মন্তব্য করছেন, তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালাকেই সর্বোত্তম মনে করি।”

পোস্টে তিনি দুটি ছবি সংযুক্ত করে দাবি করেন যে ঘটনাটি সম্পূর্ণ আকস্মিক এবং উদ্দেশ্যমূলক কিছু নয়।

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন