কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৪১৫ জন আটক: জেলা পুলিশ ও ডিবির যৌথ অভিযান
রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লার ১৮টি থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযানে আরও ৪১৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লার ১৮টি থানা এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এই অভিযান চালায়। আটককৃতদের বিরুদ্ধে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানা গেছে।
সোমবার সকালে কুমিল্লা জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।