ইভিএম হাইজ্যাক করে হারানো হয়েছে: ৪ রাজ্যে পুনর্নির্বাচনের দাবি মমতার
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পাঁচ মাস পর ইভিএম কারচুপির অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো।
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়নি। বরং গভীর চক্রান্ত এবং ইভিএম ‘হাইজ্যাক’ করে তাদের জোরপূর্বক হারিয়ে দেওয়া হয়েছে।
শনিবার নির্বাচনী বিপর্যয়ের পাঁচ মাস পর এই অভিযোগ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিতর্কিত এসআইআর প্রক্রিয়া বাতিল করে পুরোনো ভোটার তালিকার ভিত্তিতে পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্যে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হোক।
তিনি সরাসরি অভিযোগ করেন, ‘ইভিএম হাইজ্যাক করে হারানো হয়েছে’। তার এই দাবি দেশের নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।