শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

যুদ্ধবিরতির সম্ভাবনা ও হুথি বিদ্রোহীদের হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

এক সপ্তাহের ওঠানামার পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম, জানিয়েছে রয়টার্স।

এক সপ্তাহের টানা ওঠানামার পর বিশ্ববাজারে সামান্য কমেছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা এবং হুথি বিদ্রোহীদের সৌদি আরবে হামলার বিষয়টি বিবেচনায় নিয়ে তেলের বাজারে এই প্রভাব পড়েছে। রয়টার্স শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৩২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৭৪ সেন্ট বা দশমিক ৬৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৫ ডলারে নেমেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮১ সেন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ৯৩ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। এর আগে, গতকাল তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা যায়। এদিন দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়েছিল। দিনের শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে যায়। ব্রেন্টের দাম ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে লেনদেন শেষ করে। তবে ডব্লিউটিআইয়ের দাম আগের ছয় কার্যদিবসে ১৩ শতাংশ কমেছিল। চলতি সপ্তাহে ডব্লিউটিআইয়ের দাম এখন পর্যন্ত ৬ দশমিক ৪২ শতাংশ কমেছে। অন্যদিকে একই সময়ে ব্রেন্টের দাম বেড়েছে ২ দশমিক ০৯ শতাংশ।